খেলাফত ছাত্র আন্দোলন ডেমরা থানা কমিটি গঠিত


26/09/2023

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ডেমরা থানা কমিটি গঠন করা হয়েছে।  সোমবার (২৫শে সেপ্টেম্বর ২০২৩ইং) যোহর বাদ ডেমরা বড়ভাঙ্গায় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ আব্দুল্লাহ কে সভাপতি ও আকরাম হুসাইনকে সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন। 

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, ডেমরা থানা সভাপতি মুফতি রেজাউল করিম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

মাওলানা মাহবুবুর রহমান বক্তৃতাকালে বলেন, ছাত্রদের কাজ ভালো করে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে দেশের কল্যাণে অবদান রাখা।  গতানুগতিক রাজনীতির স্থান খেলাফত আন্দোলনে নেই।  তবে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সাড়া দিয়ে যেকোনো কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা করা প্রত্যেক স্তরের নেতা-কর্মীদের দায়িত্ব। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সহ-সভাপতি - রবিউল ইসলাম,

সহ-সভাপতি - আব্দুল্লাহ,

যুগ্ম সাধারণ সম্পাদক – শফিক,

সাংগঠনিক সম্পাদক - আবু উমামা লাদেন,

সহ-সাংগঠনিক সম্পাদক – মিজানুর রহমান,

প্রচার সম্পাদক – নাঈমুল ইসলাম,

সহকারী প্রচার সম্পাদক – রেদওয়ান,

অর্থ সম্পাদক – আবরার,

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক – সাইফুল ইসলাম,

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- ইসমাঈল,

সমাজ কল্যাণ সম্পাদক – মারুফ,

তথ্য ও গবেষণা সম্পাদক – জোবায়ের হোসেন,

দাওয়াত ও তাবলীগ সম্পাদক – শফিকুল ইসলাম,

দফতর সম্পাদক – জামিল আহমাদ,

নির্বাহী সদস্য – হুসাইন, আসগর আলী, ফয়জুল্লাহ, জুনায়েদ, সাব্বির।