আমাদের আহবান


হক বাতিলের দ্বন্ধের লীলাভূমি এ মাটির ধরায় সত্য ও অসত্যের লড়াই কোন আকস্মিক ঘটনা নয়। আবহমান কাল ধরে যখনই হক্বের আওয়াজ বুলন্দ হয়েছে, তখনই বাতিল শক্তি তা চিরতরে স্তব্ধ করে দেয়ার ব্যর্থ নেশায় মেতে উঠেছে। হযরত আদম (আঃ) থেকে শুরু করে আজকের এ দিনেও সে ধারা পাল্টে যায়নি। সময়ের দাবী ও পরিস্থিতির আলোকে যুগে যুগে আমাদের পূর্বসূরীগণ বাতিল শক্তির মোকাবেলায় সুচিন্তিত কর্ম-পদ্ধতির মাধ্যমে আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন।


তাদের মধ্যে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, মাওলানা আব্দুল আজিজ দেহলভী, মাওলানা সাইয়্যেদ আহমদ বেরলভী, মাওলানা ইসমাঈল শহীদ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী, মাওলানা কাসেম নানুতবী, শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী, মাওলানা রশিদ আহমদ গাংগুহী, মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম, মাওলানা শামছুল হক ফরীদপুরী, মাওলানা আতাহার আলী (রাহমাতুল্লাহি আলাইহিম) প্রমুখ আকাবীরে দ্বীনের নাম ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জল হয়ে থাকবে।


আজ বাতিলের নিত্য নতুন ষড়যন্ত্রের বিষক্রিয়া দেশের সকল শ্রেণীর নাগরিককে প্রভাবিত করে তুলেছে। ইসলামের প্রোজ্জল দীপশিখাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেয়ার অপচেষ্টায় সোচ্চার হয়ে উঠেছে, ইসলামী আদর্শের পতাকাবাহী সৈনিকদেরকে জংলী হায়েনার ন্যায় হুংকার মেরে নিশ্চিহ্ন করে দেয়ার দুঃস্বপ্নে প্রায় মাতাল হয়ে উঠেছে। জবাব দেয়ার প্রয়োজনীয়তা এখন তীব্রতর, আর সে জবাব দেয়ার দায়িত্ব বর্তমান মুসলিম সন্তানদের।


তাই আসুন, রাজনৈতিক অঙ্গনে বিংশ শতাব্দীর অন্যতম সংগ্রামী মহাপুরুষ, যার বজ্র হুংকারে মুসলিম উম্মাহ পুনঃ জাগ্রত হয়েছে, সেই কালজয়ী মহাপুরুষ, বাংলাদেশে ইসলামী হুকুমতের স্বপ্নদ্রষ্টা  হযরত হাফেজ্জী হুযুর (রহ.) ... চিন্তা চেতনার বাস্তবায়ন ঘটাতে সত্য ও ন্যায়ের পথে আপোষহীন সংগ্রামী মর্দ্দে মুজাহিদীনের কাফেলাকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে আপন দ্বীন ও ঈমানের সংরক্ষণ এবং ঈমানী ও নৈতিক দায়িত্ব পালনে ব্রতী হই।


আল্লাহ্ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন জিন্দাবাদ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন জিন্দাবাদ।