পাঁচ দফা কর্মসূচি


(১) ছাত্রদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক সৃষ্টি করে ইসলামের সঠিক রূপরেখার ব্যাপক প্রচার ও প্রসার করা এবং ইসলাম প্রিয় ছাত্রদের সুসংগঠিত করে উন্নত নৈতিক জীবন যাপনের প্রশিক্ষন দান করত; তাদের মধ্যে আত্মশুদ্ধি ও সুন্দর চরিত্রবৈশিষ্ট্য ফুটিয়ে তোলা।

(২) চরিত্র বিধ্বংসী প্রযুক্তির অপব্যবহার, অবৈধ হত্যা, সন্ত্রাস সহ সকল প্রকার নৈরাজ্যের কবল থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ কায়েম এবং ইসলামী চিন্তা-চেতনা ও কল্যাণমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করা।

(৩) ছাত্র জীবনের মূল কর্তব্য লেখাপড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে এমন সকল কর্মকান্ড থেকে দূরে রেখে ছাত্রদের মাঝে বর্তমান সমাজ, জাতীয় ও আর্ন্তজাতিক পরিবেশ, পরিস্থিতির সঠিক ধারণা সৃষ্টি করে ইসলামী প্রয়োজনীয় পরিপূরক জ্ঞান দিয়ে জাতির ভবিষ্যত নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলা।

(৪) বাংলা ভাষায় ইসলামী সাহিত্য সৃষ্টির লক্ষ্যে প্রবন্ধ, রচনা, বক্তৃতা, বিতর্ক, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে সব রকম বেদ্বীনী ও বদদ্বীনী সাহিত্য সংস্কৃতির মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত করা এবং আদর্শ প্রচারের মাধ্যম হিসেবে প্রয়োজনীয় প্রচারপত্র, ম্যাগাজিন, সাময়িকী, পত্রিকা, দ্বীনী বই পুস্তক প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা।

(৫) একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বিদ্যার্জনের সাথে সাথে নৈতিক ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার সুব্যবস্থা করে ছাত্র সমাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত করা।