খেলাফত ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত


21/09/2023

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর ২০২৩ইং) নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে মুহাম্মাদ শফিকুল ইসলামকে আহ্বায়াক ও জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মুহাম্মাদ ইলিয়াস মাহমুদ, মুহাম্মাদ আওলাদ হোসেন ও নাদিম হোসেন।