বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
28/07/2023
শুক্রবার (২৮ জুলাই ২০২৩ইং) বাদ জু'মা খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবীন ও প্রবীণ দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ আবু হুরায়রা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ধারাবাহিক ভাবে উপরস্থ দায়িত্বশীলগন প্রশিক্ষণ প্রদান করেছেন। জুমা বাদ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শুরু হয়ে প্রশিক্ষণ কর্মশালা এশা বাদ শেষ হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার মুফাচ্ছির হুসাইন, সাধারণ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলন আকন্দ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুনঈম খান প্রমুখ।