খেলাফত ছাত্র আন্দোলনের নরসিংদী জেলায় দাওয়াতি সফর সম্পন্ন


16/07/2023

নরসিংদী জেলায় খেলাফত ছাত্র আন্দোলনের কাজের সম্প্রসারনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নরসিংদী জেলায় নিয়মতান্ত্রিক দাওয়াতি সফর করা হয়েছে।

শুক্রবার(১৪ই জুলাই ২০২৩) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এ সফর করেন। নেতৃদ্বয় বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসীংদী জেলার সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সাথে সাংগঠনিক কাজের বিষয়ে পর্যালোচনা করেন। এবং নরসিংদী জেলার উলামায়ে কেরামের সাথে জেলার সার্বিক কাজের হালত নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলার সংগ্রামী নেতা মাহবুব রব্বানী শাকিল ও মুখলিস কর্মী মুহাম্মাদ বেলাল হুসাইন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর নবীন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। 

 

আরো ছবি দেখুন: ফেসবুক লিঙ্ক