খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি পূনর্গঠন


04/07/2023

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। ০৪ জুলাই ২০২৩ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ সাবেক দায়িত্বশীলদের পরামর্শক্রমে হাফেজ আবু হুরায়রা ফারুকীকে সভাপতি, মুনঈম খানকে সাধারণ সম্পাদক হিসেবে পুন:নির্বাচিত করেন এবং রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট শাখা কমিটি ঘোষণা করেন।

কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, আনোয়ার পারভেজ, আবু হুরায়রা ফারুকী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ খেলাফত ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্যকে এক ও নেক হয়ে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান। খেলাফত প্রতিষ্ঠিত রাষ্ট্রের সৌন্দর্য তুলে ধরে প্রতিটি ছাত্রকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন নেতৃৃবৃন্দ।

কমিটি অন্যান্য সদস্যবৃন্দ হলেন-

সহ-সভাপতি- মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন

সহ-সভাপতি- মুহাম্মাদ আনোয়ার পারভেজ

যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমরান হোসেন রনি

প্রচার সম্পাদক আরিফুল ইসলাম

সহকারী প্রচার সম্পাদক আব্দুস সামাদ

অর্থ সম্পাদক মঞ্জুরুল হক পলাশ

তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবীব

দাওয়াত ও তাবলীগ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম

সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ উসামা

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আদনান

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান

দফতর সম্পাদক আবুল বাতেন

পাঠাগার সম্পাদক আশরাফুল ইসলাম

নির্বাহী সদস্য মুহাম্মাদ মুফাজ্জল হুসাইন

নির্বাহী সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম

নির্বাহী সদস্য নীরব হাসান