বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার আম মাহফিল অনুষ্ঠিত
23/06/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার আম মাহফিল আজ (২৩ই জুন ২০২৩ইং) মাগরিব বাদ ভাটারা থানা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার সভাপতি ও ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীনুর আলম আকন্দ, ঢাকা মহানগর সম্পাদক রফিকুল ইসলাম, আমজাদ হুসাইন, নাজ্জাশী প্রমুখ।
আম মাহফিলের পর দাওয়াতি সাথীদের মধ্যে মুহাম্মাদ ইব্রাহীম ও মুহাম্মাদ হাসান সদস্য ফরম পূরণ করে খেলাফত ছাত্র আন্দোলনের কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন।