ভাটারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন
17/04/2023
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ই এপ্রিল) ভাটারা থানা শাখার অফিসে এস.এস.সি, এইচ.এস.সি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ভাটারা থানার সভাপতি মো: বুরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মোফাচ্ছির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, ভাটারা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, সাহাবা মসজিদের ইমাম মাওলানা আশেক মাহমুদ, মতিঝিল থানা শাখার সহকারী সাধারন সম্পাদক জাভেদ মাহমুদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মে:শফিকুল ইসলাম,হাফেজ শহীদুল্লাহ, মো:বিপ্লব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ভাইয়েরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ইফতারপূর্ব আলোচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো: আব্দুল মুমিন