বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বরগুনা জেলা কমিটি গঠন


22/03/2023

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে। জাহিদুল ইসলামকে সভাপতি এবং হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ (২২ মার্চ) বরগুনার একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এ কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের  সহ-সভাপতি মুফাচ্ছির হোসাইন, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুর রহমানকে, প্রচার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মাইনুল ইসলাম, সমাজ-কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাহাদী, সবুজ, জিয়াদ, রাকিবুল ইসলাম, আরাফাত, হাসানুজ্জামান, সজি, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, হাসান, আমিনুল ইসলাম প্রমুখ।