আলহ্বাজ আনিসুর রহমান জিন্নাহর ইন্তেকালে খেলাফত ছাত্র আন্দোলনের শোক


02/03/2023

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক নায়েবে আমীর আলহ্বাজ আনিসুর রহমান জিন্নাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইন।

আজ বৃহস্পতিবার(৩রা ফেব্রুয়ারী ২০২৩ইং) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, হাফেজ্জী হুজুর রহ. এর স্নেহভাজন আনিসুর রহমানের মৃত্যুতে জাতি একজন সুসন্তানকে হারালো। তিনি আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার কাজ করে গেছেন। খেলাফত প্রতিষ্ঠার চেষ্টায় তাঁর ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে।

নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশবাসীর প্রতি তাঁর মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানান।