স্বাধীনতা দিবসে দেশবাসীকে খেলাফত ছাত্র আন্দোলনের শুভেচ্ছা


26/03/2024

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ (২৬ মার্চ) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ এ শুভেচ্ছা বার্তা পাঠান।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবীত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে চলমান বিভিন্ন আগ্রাসী শক্তির অপচেষ্টা রুখে দিতে হবে। সকল প্রকার জালিমের জুলুমের বিরুদ্ধে বুক টান করে লড়াই করার শিক্ষা দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি লালনের সাংবিধানিক অধিকার রয়েছে। রমযান মাসে ইফতার মুসলমানদের একটি সংস্কৃতি। হাজার বছর ধরে চলা এই সংস্কৃতির বিরোধিতা করে ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষেধাজ্ঞা আরোপ করা সাম্প্রদায়িক উস্কানির শামিল।

নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গন-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।