খেলাফত ছাত্র আন্দোলনের মাহে রমজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


08/03/2024

বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আমানুল্লাহ বসন্তপুরি বলেন, মাহে রমজানে তওবা ও এস্তেগফারের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করত হবে। রমজানের প্রস্তুতি হিসেবে সকল গুনাহের পথ পরিহার করে নেক আমলের ধারা অব্যহত রাখতে হবে।

শুক্রবার (৮ই মার্চ ২০২৪) সকাল ৮টায় লালবাগ কেল্লার মোড়স্থ কার্যালয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মাহে রমজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মদ আরমান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।

অন্যান্য বক্তরা রমজানে বেশি বেশি ইবাদত করা, শেষ দশকে ইতেকাফ করা কুরআন তেলাওয়াত করা এবং ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসরাইলী পন্য বয়কট চালু রাখার ওপর জোর দেন তারা।

আলোচনা শেষে খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৪৪৫ হিজরি সনের "তোহফায়ে রামযানুল মুবারক" এর মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।

উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, মুনঈম খানসহ ঢাকা মহানগর ও বিভিন্ন থানার নেতা-কর্মীবৃন্দ।