খেলাফত ছাত্র আন্দোলনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


19/01/2024

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার(১৯ জানুয়ারি) সকাল সাড়ে সাত ঘটিকায় ভাটারা এলাকায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম আকন্দ ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম।

উক্ত ফুটবল ম্যাচে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সহ-সভাপতি আতাউল্লাহ বিন হাফিজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সাদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী ও ভাটারা শাখার সদস্যবৃন্দ।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজ ফলো করতে এখানে ক্লিক করুন।

এক্সে( সাবেক টুইটার) ফলো করতে এখানে ক্লিক করুন।